Home জাতীয় অপরাধ নড়াইলে ঘরে ঝুলছিল প্রথম স্ত্রীর লাশ, দ্বিতীয় স্ত্রী নিয়ে পালিয়েছেন স্বামী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নড়াইলে ঘরে ঝুলছিল প্রথম স্ত্রীর লাশ, দ্বিতীয় স্ত্রী নিয়ে পালিয়েছেন স্বামী

Share
Share

নড়াইল সদর উপজেলায় নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বাগডাঙ্গা এলাকা থেকে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাধবী বিশ্বাস সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হীরামণ বিশ্বাসের প্রথম স্ত্রী এবং কালিয়া উপজেলার শুক্ত গ্রামের অরবিন্দু বিশ্বাসের মেয়ে। তার স্বামী হীরামণ বিশ্বাস ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী ঘটনার পর থেকে পলাতক।

জানা যায়, প্রায় ১৮ বছর আগে মাধবীর সঙ্গে বিয়ে হয় হীরামণ বিশ্বাসের । তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। প্রায় সাত-আট মাস আগে দ্বিতীয় স্ত্রী সুদেবীকে বিয়ে করে ঘরে তুলে আনে হীরামণ। এরপর থেকেই পারিবারিক কলহ লেগে থাকত।

বুধবারও তাদের মধ্যে ঝগড়া হয়। হীরামণ বিকেলে তার চাচাতো ভাই মিঠুনকে ফোন করে জানান, তিনি ছোট বউকে বাবার বাড়িতে দিয়ে আসছেন। যাওয়ার আগে বড় বউকে একটু মারধর করেছেন। বাড়িতে গিয়ে যেন দেখে, সে গলায় ফাঁস নিয়েছে কিনা।

নিহতের ফুফাতো ভাই শ্মশান বিশ্বাস বলেন, হীরামণ আমার বোনকে নিয়মিত মারধর করত। দ্বিতীয় বিয়ের পর থেকে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। আমার বোনকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়েছে সে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে মাধবীকে ‘হালকা মারধরের’ কথা স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করেছেন হীরামণের পরিবারের সদস্যরা। মাধবী আত্মহত্যা করেছেন বলে তাদের দাবি।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...