Home জাতীয় ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা
জাতীয়বিনোদন

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

Share
Share

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি টানার কথা জানান।

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে নওবা লিখেছেন, শোবিজে চার বছরের যাত্রা তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এ সময়ের অভিজ্ঞতা ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নওবা জানান, বর্তমানে তিনি ধর্মীয় অনুশীলন, আত্মিক শান্তি, ব্যক্তিগত শিক্ষা ও নিজের কাছের মানুষদের সান্নিধ্যে সময় দেওয়ার মধ্যে স্বস্তি খুঁজে পেয়েছেন। জীবনের এই পর্যায়ে এই পরিবর্তনকে তিনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তাঁর নতুন কোনো নাটক, টিভিসি বা ওটিটি প্রজেক্ট আসবে না। তবে পূর্বে করা কিছু কাজ সামনে প্রকাশ পেতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

পোস্টের শেষাংশে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

নওবা তাহিয়ার শোবিজ যাত্রা শুরু হয়েছিল উপস্থাপনা দিয়ে। শৈশবে শিশুদের অনুষ্ঠানে সঞ্চালনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় তাঁর। পরবর্তীতে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নাটক ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাত্র...

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সাথে চলমান সম্মুখ যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে...

Related Articles

জামালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে...

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়নে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫)...

‎সুন্দরবনে মধু আহরণ শুরু : শেষ সময়ে ব্যস্ত মৌয়ালরা

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু। এরই মধ্যে বনে ফুটেছে...

দাউদকান্দিতে মেলা থেকে ফেরার পথে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১...