Home জাতীয় ধর্মপাশায় পল্লী বিদ্যুৎ অফিসে ১৫ লাইনম্যানের কর্মস্থলত্যাগ
জাতীয়

ধর্মপাশায় পল্লী বিদ্যুৎ অফিসে ১৫ লাইনম্যানের কর্মস্থলত্যাগ

Share
Share


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা উপ–আঞ্চলিক কার্যালয়ে কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতির ১৯ জন লাইনম্যানের মধ্যে ১৫ জনই কর্মস্থলে অনুপস্থিত। সাত দফা দাবিতে কেন্দ্রীয় আন্দোলনে অংশ নিতে তাঁরা রাজধানী ঢাকায় চলে গেছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন এই কার্যালয়ের অধীন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ, লাইন মেরামতসহ অন্যান্য কাজ পরিচালনায় দায়িত্ব পালন করেন এসব লাইনম্যান। কিন্তু মঙ্গলবার রাতেই তাঁরা সবাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান দাবির আন্দোলনে যোগ দিতে রওনা দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন লাইনম্যান মুঠোফোনে জানান, দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে নানা কর্মসূচি চালিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই এবার তাঁরা ঢাকায় গিয়ে আন্দোলনে শরিক হয়েছেন। তাঁরা আশাবাদী, এবারের কর্মসূচির মাধ্যমে দাবি বাস্তবায়নে গতি আসবে।
এই প্রসঙ্গে ধর্মপাশা উপ–আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. হাফিজুর রহমান বলেন, ধর্মপাশা ও মধ্যনগর দুই উপজেলায় প্রায় ৫০ হাজার গ্রাহক রয়েছে। এখানে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৬১ জন, যার মধ্যে লাইনম্যান ১৯ জন। মঙ্গলবার রাত থেকে ১৫ জন লাইনম্যান আন্দোলনে ঢাকায় চলে যাওয়ায় বুধবার সকাল থেকেই মাত্র চারজন লাইনম্যান দিয়ে কাজ চালাতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি খারাপ। নিয়মিত ঝড়বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় লাইন বিপর্যয় বা যেকোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সব এলাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে গ্রাহকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
স্থানীয়রা জানান, ইতোমধ্যে কিছু এলাকায় লো ভোল্টেজ ও লাইনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে, কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় দ্রুত সমাধান মিলছে না। আন্দোলন দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...