Home জাতীয় অপরাধ দৌলতপুরে বিজিবির পৃথক অভিযানে বিদেশি পিস্তলসহ আটক হয়েছে ২ জন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দৌলতপুরে বিজিবির পৃথক অভিযানে বিদেশি পিস্তলসহ আটক হয়েছে ২ জন

Share
Share

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অস্ত্র ও গুলিসহ আটক করেছে দুজনকে । এ সময় একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে । কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে প্রথম অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় মৃত রহমত সর্দারের ছেলে মঞ্জিল সর্দারকে (৪৩) । তার বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি শর্টগান ও একটি গুলি।

পরে মঞ্জিল সর্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুর বিওপির আওতাধীন এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। অভিযানে মঞ্জিলের ভাতিজা শফিকুল সর্দারের ছেলে টুটুল সর্দারের (২৫) বাড়ি তল্লাশি করে চালের ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি।

জিজ্ঞাসাবাদে মঞ্জিল সর্দার স্বীকার করেন, দুই দিন আগে ভারতীয় সীমান্ত এলাকার এক ব্যক্তির কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছেন তারা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আটককৃতদের বিরুদ্ধে এবং তাদের দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও তিনি জানান, সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...