Home জাতীয় অপরাধ দেশ ছাড়ার চেষ্টা, বিমানবন্দর থেকে শেখ হেলালের পিএস গ্রেপ্তার
অপরাধআইন-বিচার

দেশ ছাড়ার চেষ্টা, বিমানবন্দর থেকে শেখ হেলালের পিএস গ্রেপ্তার

Share
Share

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে দেশ ছাড়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিমানের টিকিট চেকিংয়ের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, মুরাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এবং তার ক্ষমতা ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। গুলশানের ব্যবসায়ীদের মধ্যে তার ব্যাপক প্রভাব ছিল এবং টেন্ডারবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি শত শত কোটি টাকার মালিক বনে যান। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্র হত্যার জন্য বিপুল পরিমাণ অর্থের যোগান দেন বলেও অভিযোগ রয়েছে।

বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো তার সম্পদ ও অপরাধ কার্যক্রম নিয়ে তদন্ত করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...