Home জাতীয় দেশে ফিরেছেন জামায়াত আমির
জাতীয়রাজনীতি

দেশে ফিরেছেন জামায়াত আমির

Share
Share

দুই সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

গত ১৯ অক্টোবর তিনি সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে ঢাকা ত্যাগ করেন। সফরকালে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেন তিনি এবং পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন।

বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

দলীয় সূত্র জানায়, সফর শেষে দেশে ফেরার পর তিনি শিগগিরই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা আহ্বান করবেন, যেখানে আসন্ন জাতীয় নির্বাচন ও দলীয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...