Home ধর্ম ও জীবন ইসলাম দেশের মঙ্গলে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
ইসলামঈদজাতীয়ধর্ম ও জীবন

দেশের মঙ্গলে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

Share
Share

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন

শনিবার হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ।

এরপর প্রধান উপদেষ্টা ঈদ মোবারক জানান সবাইকে। সালাম দিয়ে তিনি বলেন, সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
এরপর সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন তিনি। উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জাননো হয়।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। নামাজের পর খুতবা ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কূটনীতিক, বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধান জামাতে অংশ নেন।
সূত্র: বিডিনিউজ২৪

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...