Home জাতীয় অপরাধ দেওয়ানগঞ্জে ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি খুলি ও হাড় , আটক ১।
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দেওয়ানগঞ্জে ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি খুলি ও হাড় , আটক ১।

Share
Share

জামালপুরে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে মাথার পাঁচটি খুলি ও হাড় । মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের চাউলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর শহরের চাউলের বাজার এলাকা থেকে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ মানিক (৪০)। তিনি ময়মনসিংহ জেলার অষ্টধার ইউনিয়নের সেনপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে। দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। পুলিশ জানিয়েছে , তিনি কঙ্কাল চোর চক্রের সদস্য ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় লোকজন উপজেলার পৌর শহরের চাউলের বাজারের নির্মাণাধীন দোকানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ জাগে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ব্যাগটি থেকে মানুষের মাথার পাঁচটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করে। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিককে তাঁর শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ ঘটনা জানাজানির পর। উৎসুক জনতা মাথার খুলিসহ হাড়গোড় দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় । প্রত্যক্ষদর্শীরা জানান, মাথার খুলি ও হাড়গুলো বেশ পুরোনো। বিক্রির জন্য কোনো কবরস্থান থেকে উঠিয়ে ।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি করেছেন। এ ধরনের কাজ তিনি এর আগেও করেছেন। এর আগেও কঙ্কাল চুরির ঘটনায় তাঁর নামে মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে থানায়

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...