Home জাতীয় দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল।
জাতীয়বিএনপিরাজনীতি

দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল।

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আপিল করেন। এ সময় আপিলের জন্য ডা. জোবাইদার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।
ড. জোবাইদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলাটি করে দুদক।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে  ড. জোবাইদা রহমানের সাজা স্থগিত করেন। দীর্ঘ ১৭ বছর পর ৬ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজ দেশে ফেরেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...