Home আঞ্চলিক দুর্গাপুরে পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে তিনজনের মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

দুর্গাপুরে পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে তিনজনের মরদেহ

Share
Share

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পৃথক ঘটনায় উদ্ধার করা হয়েছে তিনজনের মরদেহ। এ সব মৃত্যুর ঘটনা ঘটে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভিন্ন ভিন্ন ইউনিয়নে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে রেজাউল ইসলাম (২২) নামে একজনের।

স্বজনেরা জানান, ঈদের দিন রাতে খাওয়া-দাওয়া করে বাইরে গেলেও রেজাউল রাতে আর বাড়ি ফেরেনি। রোববার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পাশে মোবাইল ফোন পড়ে থাকতে দেখে ডোবায় নেমে খোঁজ করলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

এছাড়াও চন্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে মাইফুল আক্তার (৪০) নামে বিষপানে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

অপরদিকে, পুলিশ কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় আবু তাহের নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে রেজাউল ইসলাম ও আবু তাহেরের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গৃহবধূ মাইফুল আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...