Home আঞ্চলিক দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি
আঞ্চলিকজাতীয়

দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি

Share
Share

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা পরিষ্কার করার সময় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয় পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় তিন কেজি। আপাতত এটি নবাবগঞ্জ থানার জিম্মায় রাখা হয়েছে।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় এক কর্মী ডাস্টবিনে থাকা একটি পলিথিন ব্যাগে ভারি কিছু দেখতে পান। সন্দেহ হলে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান বলেন, “আমি গিয়ে ব্যাগটি খুলি এবং দেখি এটি একটি কষ্টিপাথরের মূর্তি। ওজন আনুমানিক তিন কেজির বেশি। পরে বিষয়টি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মূর্তিটি নিয়ে যায়।”

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, “ময়লা ফেলার জায়গায় শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি পাওয়া গেছে। এটি দেখতে কষ্টিপাথরের বলে মনে হচ্ছে। তবে নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।”
তিনি আরও বলেন, মূর্তিটি কী ধরনের এবং এর ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কি না, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

হঠাৎ ডাস্টবিন থেকে মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, মূর্তিটি প্রাচীন কোনো মন্দির বা ঐতিহাসিক স্থাপনা থেকে সরানো হতে পারে। আবার কেউ কেউ বলছেন, এটি পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শবে বরাতের আমল কীভাবে করবেন

মুসলিম উম্মাহর কাছে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পরিচিত ‘শবে বরাত’ বা আরবিতে ‘লাইলাতুল বরাত’ নামে। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং...

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

Related Articles

মিয়ানমার থেকে গুলি, চিরনিদ্রায় শায়িত শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...