Home আঞ্চলিক দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে কিশোরের
আঞ্চলিকজাতীয়

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে কিশোরের

Share
Share

দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে মোমিনুল ইসলাম (১৭) না‌মে এক কিশোরের। মোহনপুর রাবার ড্যামে রোববার (৮ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ভোলা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপু‌রের দিকে সদর উপজেলার আত্রাই নদীর রাবার ড্যামে মোমিনুল ইসলামসহ তার কয়েকজন বন্ধু গোসল করতে যায়। বন্ধুরা মিলে রাবার ড্যামে গোসলে নামার পর নিখোঁজ হয় মমিনুল ইসলাম।

পরে দিনাজপুর জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে খুঁজে না পেলে, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। পরে রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে নদী থেকে সন্ধ্যা ৭টার দিকে মোমিনুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...