Home আন্তর্জাতিক দাবানলের পর ইসরাইল এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে।
আন্তর্জাতিক

দাবানলের পর ইসরাইল এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে।

Share
Share

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ডিমোনা এলাকায় ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে শহরের রাস্তাঘাট; যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ায় জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ সতর্কবার্তায় জানিয়ে বলেছেন , “বন্যাকবলিত এলাকাগুলোতে প্রবেশ, প্লাবিত সড়ক, ঝর্ণা ও জলাশয়ের পাশে যাওয়া বা পার হওয়া জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

এছাড়া ভ্রমণকারী বা হাইকিংয়ে থাকা ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। যেকোনো হালনাগাদ তথ্যের জন্য ১০১ হটলাইনে কল অথবা পুলিশের চ্যাটবট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই, ইসরায়েলে তীব্র তাপদাহ ও দাবানালের কারণে কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই রকম উষ্ণ ও শুষ্ক পরিস্থিতির পর এমন আকস্মিক প্রবল বৃষ্টিপাত নতুন করে দুর্যোগ ডেকে এনেছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, ইসরায়েলে বছরে একাধিকবার মৌসুমি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি দেখা গেলেও এবারের পরিস্থিতি ব্যতিক্রম এবং আশঙ্কাজনক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...