Home আন্তর্জাতিক দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলা, নিহত হয়েছে ৭ জন। 
আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলা, নিহত হয়েছে ৭ জন। 

Share
Share

আন্তর্জাতিক চিকিৎসা সেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে লক্ষ্য করে চালানো ভয়াবহ এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছেন আরও ২০ জন।

আল জাজিরার বরাতে, শনিবার (৩ মে) প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, এ হামলায় শহরের শেষ সচল হাসপাতাল এবং একটি ফার্মেসি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সংস্থাটি বলছে, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এমএসএফ বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, বেসামরিক নাগরিক এবং স্বাস্থ্যসেবা অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

হামলার পেছনে কে বা কারা রয়েছে এবং কেন একটি হাসপাতালকে টার্গেট করা হলো, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দেশটির সামরিক বাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বাজার এলাকাতেও কিছুক্ষণ পর বোমা হামলা হয়, এতে সাধারণ মানুষের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশারের অনুসারীদের পুরনো বৈরিতা ফের জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে নুয়ের জাতিগোষ্ঠী অধ্যুষিত ফ্যাঙ্গাক এলাকায়, যা ঐতিহ্যগতভাবে মাশারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

জাতিসংঘ এবং পশ্চিমা কূটনৈতিকদের আশঙ্কা, দেশটি আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের পথে এগোচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দূতাবাস এক যৌথ বিবৃতিতে দক্ষিণ সুদানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তারা প্রেসিডেন্ট কিরকে আহ্বান জানিয়েছে, মাশারকে মুক্তি দিয়ে সংলাপ শুরু করতে।

উল্লেখ্য, ২০১১ সালে স্বাধীনতা অর্জনের পর দক্ষিণ সুদান ২০১৩ সালেই ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ৪০ হাজারের বেশি মানুষ ডিনকা ও নুয়ের জাতিগোষ্ঠীর মধ্যকার বিভাজন এবং নেতৃত্বের দ্বন্দ্বে প্রাণ হারায় । ২০১৮ সালে শান্তিচুক্তি স্বাক্ষর ও জাতীয় ঐক্য সরকার গঠনের মাধ্যমে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সম্প্রতি তা আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে।

ইতোমধ্যেই দুই দফা পিছিয়েছে ২০২৩ সালের নির্ধারিত সাধারণ নির্বাচন। বর্তমান পরিস্থিতিতে ২০২৬ সালের আগে ভোটগ্রহণের কোনো সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...