Home Health থাইল্যান্ডে মাংকিপক্সে আক্রান্ত হয়েছে ৪০ জন , মৃত্যু ১৩
Healthআন্তর্জাতিক

থাইল্যান্ডে মাংকিপক্সে আক্রান্ত হয়েছে ৪০ জন , মৃত্যু ১৩

Share
Share

২০২৫ সালে এখন পর্যন্ত থাইল্যান্ডে মাংকিপক্স (এমপক্স) আক্রান্ত হয়েছে ৪০ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে এসব রোগী শনাক্ত হয়েছে ।

চলতি বছর এ পর্যন্ত মাংকিপক্সে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে । তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগের দুই বছরের তুলনায় এবারের আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ২০২৪ সালে দেশে ১৭৬ জন মাংকিপক্সে আক্রান্ত হয়েছিলেন, আর ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৬৭৬ জন।

গত বছরের আগস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল, মাংকিপক্স এখনও বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে রোগ প্রতিরোধে পূর্ববর্তী সুপারিশগুলো আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণ ঠেকাতে তারা সচেতনতামূলক প্রচার, চিকিৎসা সহায়তা ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
সূত্র: গল্ফ নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...