Home আঞ্চলিক তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ শিশুর মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ শিশুর মরদেহ

Share
Share

ফায়ার সার্ভিসের ডুবুরি দল , কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে নিখোঁজ হয়ে যাওয়া নাজিম (৫) নামে এক শিশুর মরদেহ একদিন পর উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করা হয় বুধবার (৯ জুলাই) ।

মৃত শিশু নাজিম রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিম অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে, সবার অজান্তেই সে বাড়ির পাশের তিস্তা নদীতে পড়ে যায় । পরে খবর পেয়ে রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল অভিযান চালিয়ে বুধবার সকালে ঘাটে বেঁধে রাখা একটি নৌকার পাশ থেকে উদ্ধার করে শিশুটির মরদেহ।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ডুবুরি দল তিস্তা নদীতে অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারকে হস্তান্তর করা হয় মরদেহ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...