Home আন্তর্জাতিক তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: ৪০ অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিকদুর্ঘটনা

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: ৪০ অভিবাসীর মৃত্যু

Share
Share

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা জানায়, নৌকাটিতে প্রায় ৭০ জন অভিবাসী ছিলেন। তারা অবৈধভাবে ভূমধ্যসাগর পারাপারের চেষ্টা করছিল। নৌকাটি উপকূলের কাছাকাছি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। কর্মকর্তারা এটিকে এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

তিউনিসিয়া বর্তমানে ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। যুদ্ধ, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে তারা। বিশেষ করে তিউনিশিয়া হয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপ যাওয়ার পথটি সবচেয়ে জনপ্রিয়। লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার, যা অভিবাসীদের জন্য প্রথম নোঙর পয়েন্ট হিসেবে বিবেচিত হয়।

প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পারাপারের চেষ্টা করেন। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশাল রাইটস (FTDES) জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পারাপার করেছেন। এর মধ্যে নৌকাডুবিতে অন্তত ৬০০ থেকে ৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২৩ সালে এ ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১,৩০০-এর বেশি অভিবাসী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...