Home জাতীয় তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, দেশমাতা খালেদা জিয়া রাষ্ট্রপতি : মেজর আখতারুজ্জামান।
জাতীয়বিএনপিরাজনীতি

তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, দেশমাতা খালেদা জিয়া রাষ্ট্রপতি : মেজর আখতারুজ্জামান।

Share
Share

রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে। এমন প্রেক্ষাপটে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান সম্প্রতি এক অনলাইন টকশোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, আর দেশমাতা খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি।”

বেগম জিয়ার দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন,বেগম জিয়ার দেশে ফেরাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন।তিনি বলেন,“ফিরে আসা তো স্বাভাবিক। উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য। এখন দেশে ফিরেছেন মানেই রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন।”

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দেশমাতা খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে, তাতে তিনি রাষ্ট্রপতি হবেন। আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এখানে তো কোনো জটিল অঙ্ক নেই। এটা রকেট সায়েন্স না।”

আখতারুজ্জামান বলেন, দেশমাতা খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন। অনেক অনেক কষ্টের বিনিময়ে, অনেক ঘাত-প্রতিঘাত পার হয়ে, মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে দুই-তিনবার তো প্রায় মারা যাচ্ছিলেনই। বিদেশে চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়েছে।শেখ হাসিনা তাঁর চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে, কী প্রকার, সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন।”

তিনি আক্ষেপের সুরে বলেন ,“আমি শেষ পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করেছি। নিজের দলের অস্তিত্ব বিসর্জন দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম। তাঁর সঙ্গে লাস্ট কথা হয়েছিল ১৩ই জুলাই। তখন বলেছিলাম,আপনি আর কত প্রতিশোধ নিবেন? এবার ছেড়ে দেন। কিন্তু উনি (শেখ হাসিনা) শুনলেন না।

তাঁর ভাষায়, “খালেদা জিয়ার ওপর যে অবিচার হয়েছে, যে নির্মমতা করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। শেখ হাসিনার এটা করা উচিত হয়নি। তিনি এই কাজের মাসুল দিচ্ছেন।”

তিনি বলেন,“মানুষ ১০০০টা মার্ডার করলেও একবার ফাঁসি হয়, একটা মার্ডার করলেও একবার ফাঁসি হয়। অপরাধ বেশি করা লাগে না।  যে অপরাধ শেখ হাসিনা করেছেন, তার পরিণতি তাঁকে পেতেই হবে।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে আখতারুজ্জামান জানান। তিনি বলেন,“আজকে মাশাল্লাহ যা দেখলাম ,  স্বাস্থ্য ভালো, শরীর ভালো।  আপা  দেশের হাল ধরার চেষ্টা করবেনই।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...