Home আঞ্চলিক তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, নিহত হয়েছে বাবা-ছেলে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, নিহত হয়েছে বাবা-ছেলে

Share
Share

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিলে  বাসের যাত্রী বাবা ও ছেলে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি খবরের কাগজের বরাতে বিষয়টি নিশ্চিত করেন

তিনি বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে পশ্চিম তালদিঘি এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মসজিদে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় আরও ১২ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...