Home খেলাধুলা তামিম বললেন, ‘আমি ধরা খেয়ে গেছি’
খেলাধুলা

তামিম বললেন, ‘আমি ধরা খেয়ে গেছি’

Share
Share

হার্ট অ্যাটাকের পর জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বহু রেকর্ডের মালিক এই ক্রিকেটার এখন শিখছেন শরীর আর মনের যত্ন নিতে। প্রথম আলো কার্যালয়ে প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বললেন, আগের মতো জীবন আর নেই, প্রতিটি দিন এখন যেন নতুন করে পাওয়া।

তামিম স্বীকার করেছেন, আগের মতো অবহেলায় সময় কাটানো আর সম্ভব নয়। এখন ঘুম, বিশ্রাম, ওষুধ—সবকিছুর সঙ্গেই তার হিসাব কষে চলতে হয়। হাসতে হাসতেই তিনি বলেন, ‘ওষুধ এখন আমার আজীবনের সঙ্গী।’ সেই সঙ্গে মজা করে যোগ করলেন, স্ত্রীও এখন তাঁর ওপর বাড়তি কর্তৃত্ব পাচ্ছেন। তবে এই পরিবর্তনকেই জীবনের সৌন্দর্য হিসেবে দেখেন তিনি।

আলোচনায় উঠে এসেছে তাঁর পারিবারিক জীবনও। সন্তানদের দিকে তাকালে তামিম এখন ভিন্নভাবে জীবনকে দেখেন। নিজের বাবাকে হারানোর অভিজ্ঞতা টেনে তিনি বলেন, সন্তানদের জীবনে বাবার উপস্থিতি আর অনুপস্থিতি যে কতটা ভিন্ন, তা তিনি নিজেই খুব ছোট বয়সে অনুভব করেছেন। তাই এখন প্রতিটি মুহূর্ত সন্তানদের সঙ্গে কাটানো তাঁর কাছে আরও মূল্যবান।

সাক্ষাৎকারে মজা, হাসি আর ব্যক্তিগত খোলামেলা অভিজ্ঞতার পাশাপাশি তামিম জানালেন নিজের বাস্তবতা—“সত্যি বলতে আমি ধরা খেয়ে গেছি।” তবে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েই তিনি নতুন জীবন পেয়েছেন এবং সামনে এগিয়ে যাওয়ার সংকল্পে আছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী চার রাষ্ট্র। রোববার (২৯...

বাইবেলের ভবিষ্যদ্বাণী- ইরান যুদ্ধের মাধ্যমে শেষ জামানায় পদার্পণ করেছে বিশ্ব

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাত কোনো সাধারণ ভূ-রাজনৈতিক লড়াই নয়, বরং এটি ‘ঈশ্বরের পরিকল্পনার’ এক অমোঘ অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ‘আরমাগেডন’ বা...

Related Articles

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রে খেলবে ইরান বললেন ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন বিশ্বকাপে ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে বলে জানিয়েছেন...

প্রধানমন্ত্রী খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার আহ্বান, ক্রীড়া পেশা হিসেবে গড়ে তোলার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে দেশের জন্য...

লন্ডনে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন...

সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছেন।...