Home আন্তর্জাতিক তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৮

Share
Share

তানজানিয়ায় একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ৩৮ জন। দেশটির কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে শনিবার সন্ধ্যায় বাসের একটি টায়ার পাংচার হয়ে যাওয়ার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রপতির দপ্তর রবিবার জানিয়েছে।

সংঘর্ষের কারণে আগুন লেগে গাড়ি দুটি পুড়ে গেছে। রাষ্ট্রপতির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় দুই নারীসহ নিহত হয়েছে মোট ৩৮ জন ।

শরীর পুড়ে যাওয়ায়, ৩৬টি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা জানা যায়নি। বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তানজানিয়ার রাস্তায় ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটছে জানিয়ে তিনি সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক

বছরগুলোতে, দেশটির সরকার, সড়ক নিরাপত্তার প্রচারণা বাড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও দেশটিতে দূর্ঘটনা বেড়েই চলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটিতে আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়।
সূত্র : আলজাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...