Home রাজনীতি আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিয়েছে ছাত্রদল। 
আওয়ামী লীগজাতীয়রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিয়েছে ছাত্রদল। 

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাতে আর কোন স্বৈরাচার জন্ম না নিতে পারে, সেই লক্ষ্যে ছাত্রদল ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেটে থাকা শেখ মুজিবুর রহমানের নাম ও গ্রাফিতি মুছে ফেলেছে।

বুধবার (৭ মে) দুপুরে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা নামফলক ও ছবি মুছে দেয় ।

এ সময় ‘মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না’ ইত্যাদি স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণের কষ্টার্জিত টাকায় স্বৈরাচারী হাসিনা তার বাবার বিভিন্ন নামফলক স্থাপন করেছে এবং দেবতা হিসেবে জনগণের সামনে হাজির করেছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত জাতীয়তাবাদী সৈনিকরা এইসব ফ্যাসিবাদী সিগনেচার অপসারণ করে দিয়েছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাতে কোন স্বৈরাচার আর জন্ম না নিতে পারে সেই লক্ষ্যেই আমাদের এইসব ফ্যাসিবাদী নিদর্শন বিনষ্ট করা।

এ বিষয়ে জানতে চাইলে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন বলেন, রাতের আঁধারে ক্যাম্পাসে এখনো ‘জয় বাংলা’ লিখে চলে যায় নিষিদ্ধ ছাত্রলীগ অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। তার প্রতিবাদ স্বরূপ আমাদের এইসব ফ্যাসিবাদী নিদর্শন মুছে দেয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, শামসুন্নাহার হল ছাত্রদল নেত্রী মেহজাবিন আল মারজান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আরিফুল ইসলাম, মিনহাজুর রহমান প্রান্ত, জাহিদুল ইসলাম পান্থ, মোহাম্মদ রনি, কাজী সুলতান মাহমুদ, তানজিব সারোয়ার ও সিদরাতুল মুনতাহা আলিফ প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...