Home জাতীয় ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ বাসের সংঘর্ষ, আহত হয়েছে ৩০
জাতীয়দুর্ঘটনা

ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ বাসের সংঘর্ষ, আহত হয়েছে ৩০

Share
Share

ঢাকা-বরিশাল মহাসড়কে চারটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। রোববার (৮ জুন) রাত ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের তৈরি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা ট্রাকের কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহনের সাথে ঢাকাগামী এসপি গ্রিন লাইনের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহন ও এসপি গ্রিন লাইনের পেছনে সাকুরা পরিবহন ধাক্কা দেয়। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তৈরি হয় তীব্র যানজটের। পরবর্তীতে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যানজট মুক্ত হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশনের অফিসার মো. বিপুল হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই মহাসড়ক বন্ধ হওয়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের তৈরি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। তিনি জানান দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে ।

এর আগে, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় গুরুত্বর আহত হয় পথচারী বাবুল । তাকে উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, নিহত বাবুল বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মৃত ইউসুফ ছেলে। তিনি জানান ঘাতক বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...