Home ধর্ম ও জীবন ইসলাম ঢাকার ২১টি হাটে পশু চিকিৎসায় থাকবেন শেকৃবির ১০২ শিক্ষার্থী
ইসলামজাতীয়দিবসধর্ম ও জীবন

ঢাকার ২১টি হাটে পশু চিকিৎসায় থাকবেন শেকৃবির ১০২ শিক্ষার্থী

Share
Share

এবার ঢাকার কোরবানির পশুর হাটে স্বাস্থ্যসম্মত, প্রতারণামুক্ত পশু বিক্রয় ও সেবা নিশ্চিত করতে সরাসরি মাঠ পর্যায়ে সেবা প্রদান করবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১০২ জন শিক্ষার্থী।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩টি হাটসহ মোট ২১টি হাটে শিক্ষার্থীরা ভেটেরিনারি মেডিকেল টিমের সঙ্গে কাজ করবেন । প্রতিটি হাটে একজন দক্ষ ভেটেরিনারিয়ানের নেতৃত্বে শিক্ষার্থীরা কাজ করবেন। বড় বাজারগুলোর ক্ষেত্রে দায়িত্ব পালন করবে অতিরিক্ত টিম।

পশুর স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থ বা হরমোন প্রয়োগ করা পশু শনাক্ত, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদানের পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজ করবেন শিক্ষার্থীরা। তারা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পশুর অসুস্থতা শনাক্তের লক্ষণসমূহ সম্পর্কে তথ্য বিতরণ করবেন।

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার কোরবানির ঈদে তিন হাজার ৬০০টি হাট বসবে সারাদেশে এবং এসব হাটে মোট দুই হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে। ঢাকার হাটগুলোতে শেকৃবির শিক্ষার্থীদের এই অংশগ্রহণ জাতীয় প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

“পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের করণীয় বিষয়ক আলোচনা সভায়” শেকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, “আমাদের শিক্ষার্থীরা শুধু হাতে নয়, মন দিয়ে দেশের জন্য কাজ করতে মাঠে নামছে।” প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “এই উদ্যোগ পশু কল্যাণ ও জনস্বাস্থ্যের জন্য সময়োপযোগী পদক্ষেপ।”

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কোরবানির ঈদ শুধু পশু জবাইয়ের উৎসব নয়, এটি ত্যাগের শিক্ষা দেয়—এটি আমাদের উপলব্ধি করতে হবে। পশুর প্রতি মমত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের নিষ্ঠুরতা বরদাস্ত করা হবে না।  তিনি হাটগুলোতে পানি, খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান । কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...