Home ধর্ম ও জীবন ইসলাম ঢাকায় ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন করা হয়েছে কোরবানির বর্জ্য : আসিফ মাহমুদ
ইসলামঈদজাতীয়ধর্ম ও জীবন

ঢাকায় ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন করা হয়েছে কোরবানির বর্জ্য : আসিফ মাহমুদ

Share
Share

রাজধানী ঢাকায় কোরবানির জমে থাকা পশুর বর্জ্য ১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার করে সিটি করপোরেশন নজির গড়েছে। শনিবার (৭ জুন) দিবাগত রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম। এটি শুধু দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের বাস্তব প্রমাণ। নগরবাসীর দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার হয়েছে ঢাকা। তিনি পেছনে কাজ করা সকল সহকর্মীর প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেন ।

উপদেষ্টা আসিফ আরও বলেন, এই শহর যাদের পরিশ্রমের বিনিময়ে পরিচ্ছন্ন হলো, তারা আমাদের নীরব নায়ক। ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা— এটাই কর্মের শক্তি, এটাই নিষ্ঠার গল্প। তারা প্রচারে নেই, তবে তাদের কাজই শহরের মুখ। কোরবানির ঈদের আসল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা।

এর আগে, কোরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে তিনি জানান ।

আসিফ মাহমুদ দাবি করে বলেন , সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

জানা গেছে, এবার সব মিলিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনে ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে সফলভাবে সম্পন্ন হয়েছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই দায়িত্ব পালন করেন ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী এবং বর্জ্য পরিবহনের কাজে ব্যবহার করা হয় ৮৫০টির মতো যানবাহন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...