Home ধর্ম ও জীবন ইসলাম ঢাকায় এবার যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে।
ইসলামজাতীয়ধর্ম ও জীবন

ঢাকায় এবার যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে।

Share
Share

রাজধানীতে এবার দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলিয়ে কোরবানির পশুর হাট বসবে মোট ১৯টি।

ঈদের আগের তিনদিনসহ ৫ দিন চলবে পশু বেচাকেনা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে । নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানির ঈদের বাকি এক মাসেরও কম। এরই মধ্যে  ঢাকার দুই সিটি করপোরেশন রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে। হাট ইজারা দিতে উন্মুক্ত দরপত্রের আহ্বান করা হয়েছে।

আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট।গাবতলী, বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডাসহ উত্তর সিটিতে বসবে ১০টি হাট ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে হাট চলবে। হাটের ইজারা দিতে নিরপেক্ষ থাকবে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, স্বচ্ছ প্রক্রিয়াতেই নিলাম হবে। সর্বোচ্চ দর দাতাই ইজারা পাবেন। তাদের ওপর কড়া নির্দেশ থাকবে, যাতে রাস্তা নোংরা না করা হয়।

অন্যদিকে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গাসহ দক্ষিণ সিটিতে ৯টি হাট বসবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মো. জিল্লুর রহমান বলেন, ৯টি হাটের বিষয়ে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের টেন্ডার কার্যক্রম হয়েছে। সরকারের নির্দেশনা মেনেই ইজারা দেওয়া হবে।

২৭ মে পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।  এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে।  সিটি করপোরেশন নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে।  নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...