Home জাতীয় ‘ড. ইউনূস রেড লাইন ক্রস করেছেন’ – সারজিস আলম
জাতীয়রাজনীতি

‘ড. ইউনূস রেড লাইন ক্রস করেছেন’ – সারজিস আলম

Share
Share

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস‘রেড লাইন’ ক্রস করেছেন- এমন বাক্য সম্বলিত এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস কপি করে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখাটি পোস্ট করেন তিনি।

পাঠকের জন্য ফেসবুকের লেখাটি তুলে ধরা হলো- সারজিস আলম লেখেন, ‘ড. ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি না, এইটা তারা ডিসিশন নেবে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই। কারণ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। ৫ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক। গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না।’

লেখাটিতে বলা হয়, ড. ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। এইটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে, তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে।

এতে আরও বলা হয়, ‘ড. ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নিব না।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...