Home Health ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে নারীর মৃত্যু
Healthজাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে নারীর মৃত্যু

Share
Share

ডেঙ্গু আক্রান্তে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ফেরদৌসী (২৭) নামের এক নারীর।

হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

রোববার (২৯ জুন) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত সোমবার (২৩ জুন) ফেরদৌসী জ্বর ও শরীর ব্যথাসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন । এরপর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থা খারাপ হলে গত বুধবার (২৫ জুন) তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসীর মৃত্যু হয় ।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ চিকিৎসাধীন আছেন ১০ ডেঙ্গু রোগী । এদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজন রাজশাহী, ৪ জন চাঁপাইনবাবগঞ্জ ও অপরজন নওগাঁ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৪ জন। দুইজন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...