Home Health ডেঙ্গুতে প্রাণ গেল বরগুনার নারী উদ্যোক্তা মোনালিসার 
Healthআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ডেঙ্গুতে প্রাণ গেল বরগুনার নারী উদ্যোক্তা মোনালিসার 

Share
Share

শুক্রবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজমেরি মোনালিসা জেরিন (২৭) নামে মৃত্যু হয়েছে এক নারী উদ্যোক্তার ।

তিনি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।  আজমেরি মোনালিসা জেরিন বরগুনার জাফরুল হাসান ফরহাদের ছোট মেয়ে। তিনি জেরিন ক্রেকার্স নামে একটি হোমমেইড কেক তৈরি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন।

পরিবার সূত্র জানায়, গত বুধবার জ্বরে আক্রান্ত হয়ে জেরিন ও তার স্বামী রাকিবুল হাসান রাজন হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে জেরিন হাসপাতাল থেকে বাড়িতে গেলে সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। তাকে ফের হাসপাতালে নিলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান ।

জেরিনের বড় ভাই মঈনুল হাসান রাসেল বলেন, বোনের রক্তের প্লাটিলেট যখন এক লাখ ৪৪ হাজার থেকে কমে মাত্র ৪৪ হাজার হয় তখন উন্নত চিকিৎসার দাবি করলেও কর্ণপাত করেননি চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে পাঠালে এ ধরনের ঘটনা ঘটতো না।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) তাসকিয়া সিদ্দিকী বলেন, তিনি সকালে কিছুটা সুস্থতা অনুভব করে, জন্মদিন থাকায় বাসায় চলে যান। পরে সন্ধ্যায় আবারো শারীরিক অবস্থা খারাপ হওয়ায় জেরিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়।

তিনি বলেন, কোনো ঘাটতি ছিল না আমাদের চিকিৎসা ব্যবস্থায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে জেলায় । হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় চার শতাধিক রোগী। এর মধ্যে প্রায় এক থেকে দেড়শ রোগী ডেঙ্গু আক্রান্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...