Home আন্তর্জাতিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটার
আন্তর্জাতিক

ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটার

Share
Share

পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগা ডাকাতির অভিযোগে ব্রিটেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে গ্রেপ্তার হয়েছেন। ২০২১ ও ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান বর্তমানে জার্সিতে অনুষ্ঠিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়েছিলেন। কিন্তু খেলার মাঠ থেকে হঠাৎই তিনি খবরের শিরোনামে এসেছেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কারণে।

স্থানীয় সংবাদমাধ্যম ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটগুলো জানিয়েছে, গত সোমবার সকালে রাজধানী সেন্ট হেলিয়ারে একটি ডাকাতির ঘটনা ঘটে। এতে দোরিগার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। পরবর্তীতে বুধবার তাঁকে স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। আদালত মামলাটিকে গুরুতর বিবেচনা করে রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেখানে আগামী ২৮ নভেম্বর তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। এ সময় পর্যন্ত জামিন না মেলায় দোরিগাকে জার্সিতেই হেফাজতে রাখা হবে।

চ্যালেঞ্জ লিগ খেলতে মাত্র এক সপ্তাহ আগে দল নিয়ে জার্সিতে পৌঁছেছিল পাপুয়া নিউগিনি। এ গ্রুপে প্রথম দুটি ম্যাচে অংশ নেন দোরিগা। ডেনমার্কের বিপক্ষে তিনি করেন ৬৮ রান এবং কুয়েতের বিপক্ষে ১২ রান। কিন্তু এরপরপরই ডাকাতিতে জড়িত হয়ে ধরা পড়েন তিনি। এর ফলে কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে ম্যাচে অংশ নিতে পারেননি। আগামীকাল কাতারের বিপক্ষে দলের শেষ ম্যাচেও তিনি স্বাভাবিকভাবেই খেলবেন না।

এ ঘটনায় ক্রিকেট অঙ্গনে বিস্ময় ছড়িয়ে পড়েছে। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৩৯ ওয়ানডে ও ৪৩ টি–টোয়েন্টি খেলেছেন দোরিগা। দুটি সংস্করণ মিলিয়ে করেছেন ১ হাজার ৮৯ রান, সঙ্গে ক্যাচ নিয়েছেন ৪৯টি এবং স্টাম্পিং করেছেন ১১টি। তবে মাঠের সাফল্যের সবকিছুই এখন আড়ালে চলে গেছে তাঁর অপরাধের কারণে।

পাপুয়া নিউগিনি দলের জন্য এই ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত অংশ নেওয়া একটি দলের গুরুত্বপূর্ণ সদস্য এমন গুরুতর অপরাধে সম্পৃক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে দলীয় শৃঙ্খলা এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে। ক্রিকেটবিশ্বে এই ঘটনা এক অস্বস্তিকর আলোচনার জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের হামলায় ইসরায়েলের কারাখানা নিরাপদ ঘোষণা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরশেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলে জানিয়েছে ইসরায়েল। রোববার এই হামলা চালানো হয়...

জামায়াতের নোট অব ডিসেন্ট: গণভোটসহ ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপত্তি

ত্রয়োদশ জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অব ডিসেন্ট প্রদান করেছে। দলটি...

Related Articles

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সাথে চলমান সম্মুখ যুদ্ধে চার ইসরায়েলি সেনা...

কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টার অভিযোগে তুর্কি নারী আটক

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ বা ‘কিসওয়া’র অংশ কাটার চেষ্টার অভিযোগে...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরান-ফ্রান্স সংলাপ, কূটনৈতিক সমাধানের জোর

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা

ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে...