Home জাতীয় দুর্ঘটনা ট্রেনের ধাক্কায় নিহত ৪০, বাসের জানালা দিয়ে ছুড়ে ফেলে প্রাণে বেঁচেছিল শিশু সোহানুর
দুর্ঘটনা

ট্রেনের ধাক্কায় নিহত ৪০, বাসের জানালা দিয়ে ছুড়ে ফেলে প্রাণে বেঁচেছিল শিশু সোহানুর

Share
Share

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৪০ জনের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় বেঁচে যাওয়া সোহানুর রহমানকে। আজ থেকে ১৯ বছর আগে, ২০০৬ সালের ১১ জুলাই সকালে অরক্ষিত রেলক্রসিংয়ে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান সোহানুরের দাদা আবদুল হামিদসহ আরও ৩৯ জন বাসযাত্রী। সোহানুর বেঁচে যান—দাদা তাঁকে বাসের জানালা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন বলে।

ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌর শহরের আমুট্ট রেলক্রসিং পার হচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস। রেললাইনের ওপর হঠাৎ করে বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আর সামনে এগোতে পারেনি। ঠিক তখনই ছুটে আসে একটি দ্রুতগামী ট্রেন। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান ৪০ জন, আহত হন ৩৮ জন। দুর্ঘটনার পর ওই অরক্ষিত রেলক্রসিংয়ে গেট ও গেটম্যান নিয়োগ দেওয়া হলেও নিহতদের স্মৃতিতে কোনো স্মৃতিফলক নির্মাণ করা হয়নি।

বেঁচে যাওয়া সোহানুর রহমান বর্তমানে ২৮ বছরের যুবক। স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি তখন দ্বিতীয় শ্রেণিতে পড়তাম। দাদার সঙ্গে জয়পুরহাট যাচ্ছিলাম। বাসে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চিৎকার শুনে চোখ খুলি। দাদা তখন আমাকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন। আমি বেঁচে যাই, কিন্তু দাদা আর ফিরে আসেননি।”

সেই দুর্ঘটনায় শান্তা গ্রামের মো. মোর্শেদের বাবা ও দুই ভাইসহ একই পরিবারের তিনজন মারা যান। মোর্শেদ বলেন, “পরিবারে আজও সেই শোক কাটেনি। ১৯ বছরেও কেউ কোনো স্মৃতিফলক নির্মাণ করেনি।”

আক্কেলপুর রেলস্টেশন মাস্টার হাসিবুল আলম বলেন, দুর্ঘটনার সময় ক্রসিংটি ছিল অরক্ষিত। বর্তমানে সেখানে স্থায়ী গেট ও গেটম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যান চলাচল এখন অনেকটাই নিরাপদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, “ঘটনার কথা শুনেছি। নিহতদের পরিবার আবেদন করলে স্মৃতিফলক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।”

দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও আজও স্থানীয়দের কাছে দিনটি রয়ে গেছে নীরব শোকের প্রতীক হয়ে। প্রতি বছর দিনটি আসে আর মনে করিয়ে দেয়, একটি গেটহীন রেলক্রসিং কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি...