Home আঞ্চলিক ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত হয়েছে কোরআনের হাফেজ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত হয়েছে কোরআনের হাফেজ

Share
Share

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আবু হুজাইফা শুভ (২০) নামে এক যুবক। জানা গেছে, তিনি কোরআনের হাফেজ । এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার ফুফাতো ভাই সোলাইমান হক (২০)। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর।

নিহত আবু হুজাইফা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের পশ্চিমপাড়ার আরিফুজ্জামানের ছেলে। হেফজ শেষ করে মাওলানা বিভাগে পড়ছিলেন তিনি। আহত সোলাইমান হক জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের বাজারপাড়ার হারুন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ ও সোলাইমান রোববার বিকেল ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে আক্কাস লেক ভিউ পার্ক থেকে বাড়ি ফিরছিলেন। পথে গহেরপুর ব্রিক ফিল্ডের কাছে মোটরসাইকেলটির একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজনই।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শুভকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হলে, তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইসরাত জাহান জেসি বলেন, আহত অবস্থায় নিয়ে আসা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান শুভ। তার শরীরের বিভিন্ন স্থানে ছিল গুরুতর জখম। যশোরের মনিরামপুর উপজেলার একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন নিহত শুভ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন সদালাপী ও ধর্মপ্রাণ তরুণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...