Home আন্তর্জাতিক টেসলার মুনাফা কমলো ৭১ শতাংশ
আন্তর্জাতিক

টেসলার মুনাফা কমলো ৭১ শতাংশ

Share
Share

বিশ্বের শীর্ষ ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার মুনাফা চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে আগের ত্রৈমাসিকের তুলনায় প্রায় ৭১ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়ি বিক্রি কমে যাওয়ায় প্রথম কোয়ার্টারে মুনাফা দাঁড়িয়েছে মাত্র ৪০ দশমিক নয় কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা মনে করছেন, এ ভরাডুবির পেছনে টেসলার কর্ণধার ইলন মাস্কের ট্রাম্প প্রশাসনে বিতর্কিত ভূমিকা প্রধান কারণ।

মাস্ক যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘ডেপার্টমেন্ট অব জেনারেল সার্ভিসেস’ (ডোজ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় শতাধিক সরকারি কর্মী চাকরি হারিয়েছেন। এর ফলে মাস্ক ও তার কোম্পানি টেসলার জনপ্রিয়তা তলানিতে নেমেছে। টেসলার শোরুমে বিক্ষোভ দেখা দিয়েছে, এমনকি কিছু শোরুমে হামলাও হয়েছে।

ইলন মাস্ক জানিয়েছেন, মে মাস থেকে ডোজে দায়িত্ব কমিয়ে তিনি টেসলার কাজে আরও মনোযোগ দেবেন। তিনি বলেন, ‘ডোজের সকল কাজ শেষ করেছি এবং মে থেকে কোম্পানিতে সময় বেশি দেব।’ মার্কিন গণমাধ্যম ও বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে টেসলার গাড়ি বিক্রি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কমেছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মাস্ক সরকারি খরচ কমানোর উদ্যোগ নিয়েছিলেন, যা বহু সরকারি প্রকল্প বন্ধ এবং কর্মী ছাঁটাইয়ের কারণ হয়েছে। এই ঘটনা মার্কিন জনগণের মধ্যে নিন্দা এবং সমালোচনার ঝড় তৈরি করেছে। বিনিয়োগকারীদের সঙ্গে কনফারেন্স কলে মাস্ক বলেছেন, তিনি কোম্পানির উপর পুরো মনোযোগ দিতে চান যাতে টেসলার পুনরায় মুনাফা বৃদ্ধি করতে পারে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টার অভিযোগে তুর্কি নারী আটক

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ বা ‘কিসওয়া’র অংশ কাটার চেষ্টার অভিযোগে এক নারী পর্যটককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে...

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ...

Related Articles

জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত: বিপক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

বিশ্ব ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় দাসপ্রথাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান...

এখনো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা ইরানের আছে: নেতানিয়াহু

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী...

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। সর্বশেষ পাওয়া...

শক্তিশালী মার্কিন বাহিনী কেন থামাতে পারছে না ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ...