Home জাতীয় অপরাধ টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

Share
Share

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার স্ত্রী লিলি আক্তার (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুইজবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিলি আক্তার স্থানীয় মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান উত্তমের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আনিছুর রহমান উত্তমের বাড়ির পাশেই তাদের একটি বিস্কুট কারখানা রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় তিনি নামাজ শেষে কারখানায় যাওয়ার কথা থাকলেও কিছুটা দেরি হয়। এ সময় স্ত্রী লিলি আক্তার কারখানায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কারখানার বাইরে দু’জন দাঁড়িয়ে ছিল এবং ভেতরে কয়েকজন মুখোশধারী অস্ত্র হাতে অপেক্ষা করছিল। তাদের ধারণা, আসল লক্ষ্য ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তম, তবে তার পরিবর্তে স্ত্রী লিলি আক্তার নিহত হয়েছেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কারা এর সঙ্গে জড়িত, তা এখনো পরিষ্কার নয়।” টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারওয়ান বাজারের আবদুল জলিলের দোকানে ১০০ গ্রাম মাংসও বিক্রি হয়

জাহাঙ্গীর শাহ | কারওয়ান বাজার কিচেন মার্কেটের পাশের রাস্তা ধরে কাঠপট্টির দিকে এগোতেই কামারপট্টি গেলে এক ভ্যানগাড়ি চোখে পড়বে। কারওয়ান বাজারে মালামাল পরিবহনের...

প্যারাসুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বহু মার্কিন প্যারাট্রুপার যুদ্ধে অংশ নিতে পারে বলে ধারণা...

Related Articles

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...

সরিষাবাড়ীর ঝিনাই সেতুটির দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

দীর্ঘ ছয় বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...