Home জাতীয় টাকার অভাবে মর্গে পড়ে থাকা লাশ দাফনের ব্যবস্থা করলেন ড. মাসুদ
জাতীয়দুর্ঘটনা

টাকার অভাবে মর্গে পড়ে থাকা লাশ দাফনের ব্যবস্থা করলেন ড. মাসুদ

Share
Share

ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা এক ছাত্রের মরদেহ নিজ খরচে দাফনের ব্যবস্থা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।

বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা জানান, আর্থিক অসচ্ছলতার কথা চিরকুটে লিখে বুধবার (১৪ মে) রাতে ঢাকার মোহাম্মদপুরে আত্মহত্যা করেন কলেজ ছাত্র মো. কাওসার হোসেন (১৮)। পরে তার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল—‘আমার একটাই দোষ, আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম।’

নিহত শিক্ষার্থী মদনপুরা ইউনিয়নের মৃত শাহ আলম মৃধার ছেলে। বাউফল সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজের সন্ধানে রাজধানীতে পাড়ি জমান তিনি। বেশ কিছুদিন ধরে চেষ্টা করেও কাজ যোগাতে না পেরে হতাশাগ্রস্ত ছিলেন কাওসার।

দীর্ঘ সময় তার মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পড়ে ছিলো বলে স্থানীয়রা জানায়। আর্থিক অসচ্ছলতার কারণে নিহতের মা বাউফলের বাড়িতে মরদেহ আনতে ব্যর্থ হয়। বিষয়টি জানার পরে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ নিহতের মরদেহ গ্রামে পৌঁছানোর এবং দাফন কাজের ব্যবস্থা করেন।

আবুল বশার তালুকদার ( বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ) বলেন, ‘নিহত কাওসার পড়াশোনায় ভালো ছিলো, আর্থিক অনটনে মানসিক চাপে ভুগছিলো। তার অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...