Home আন্তর্জাতিক টরন্টোতে অবতরণের সময় উল্টে গেল বিমান
আন্তর্জাতিক

টরন্টোতে অবতরণের সময় উল্টে গেল বিমান

Share
Share

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ আরোহী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
ডেল্টা এয়ারলাইনসের উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে টরন্টোতে পৌঁছায়। তবে অবতরণের সময় কী কারণে বিমানটি উল্টে যায়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দরের দমকল প্রধান টড আইটকেন জানান, রানওয়ে শুষ্ক ছিল এবং কোনো ক্রসউইন্ড পরিস্থিতিও ছিল না। দুর্ঘটনার পর জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান।
টরন্টো বিমানবন্দরের প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট বলেন, উদ্ধার কর্মীরা দক্ষতার সঙ্গে যাত্রীদের সহায়তা করেছেন, এবং ইতোমধ্যেই অনেক যাত্রী পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। দুর্ঘটনার সময় টরন্টোতে তীব্র শীতকালীন ঝড় চলছিল। অতিরিক্ত তুষারপাতের কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...