Home আঞ্চলিক ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত হয়েছে স্কুল শিক্ষিকা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত হয়েছে স্কুল শিক্ষিকা

Share
Share

ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত হয়েছেন নাসরিন সুলতানা নামে এক স্কুলশিক্ষিকা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী আমিরুল ইসলাম।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত শিক্ষিকার স্বামী আমিরুল ইসলাম আহত হন।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহত স্কুলশিক্ষিকার মরদেহ। আহত আমিরুল ইসলামের অবস্থা গুরুতর নয়। ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তা শনাক্ত করার চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...