Home জাতীয় অপরাধ জুলাই হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার
অপরাধআইন-বিচারসরকার

জুলাই হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার

Share
Share

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করেছে। প্রতিবেদনে উঠে এসেছে গত জুলাই-আগস্ট মাসে বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেফতার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আইনের শাসন সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে।” তিনি আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারখাতে সংস্কারের গুরুত্বও তুলে ধরেন।
প্রসঙ্গত, আজ (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার কমিশন জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল। তদন্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সংশ্লিষ্টতারও প্রমাণ পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ জুলাই এক বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার, হত্যা ও গুম করার নির্দেশ দেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত হয় ‘কোর কমিটি’, যা ২০ জুলাই থেকে নিয়মিত বৈঠক করতে থাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...