Home জাতীয় জুলাই শহীদদের স্বপ্ন-পূরণে ৮০৪টি ফ্ল্যাট
জাতীয়

জুলাই শহীদদের স্বপ্ন-পূরণে ৮০৪টি ফ্ল্যাট

Share
Share

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক ৭৬১ কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হচ্ছে। রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণের জন্য মোট ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায়, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনের সরকারি জমিতে ৬টি ১৪ তলা এবং ১০টি ১০ তলা ভবন নির্মাণ করে এই ফ্ল্যাটগুলো তৈরি করা হবে। আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এই প্রকল্পটিসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে।

জানা গেছে, আজকের একনেক সভায় উত্থাপিত হতে যাওয়া ১৩টি প্রকল্পে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯১০ কোটি টাকা, যার সিংহভাগ অর্থাৎ ৮ হাজার ৮২০ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে। আলোচিত আবাসন প্রকল্পটি ছাড়াও আজকের একনেকের কার্য তালিকায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন ও সংশোধিত প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি নতুন ফায়ার স্টেশন স্থাপন, বাংলাদেশ কোস্টগার্ডের জন্য লজিস্টিকস সুবিধা গড়ে তোলা, বহদ্দারহাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...