Home জাতীয় অপরাধ জামালপুরে গভীর রাতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

জামালপুরে গভীর রাতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে

Share
Share

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে বাড়ির উঠানে আব্দুর রহিম নামে এক ইউপি সদস্য কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান রোববার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় এর আগে, শনিবার (২৮ জুন) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে৷ নিহত আব্দুর রহিম ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (জিগাতলা গ্রাম) বাসিন্দা। জিগাতলা গ্রামের মৃত তয়বুর খন্দকারের ছেলে তিনি।  পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

স্থানীয়রা জানান, গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নিজ ঘরে থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে। এরপর বাড়ির উঠানে ১০-১২ জনের একটি দল উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। এ সময় তার স্ত্রীসহ স্বজনরা বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আব্দুর রহিম ছিলেন সৎ, নির্ভীক ও জনপ্রিয় একজন স্থানীয় জনপ্রতিনিধি। তাকে কেন এবং কারা হত্যা করল, সেটি এখনো স্পষ্ট নয়।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত বিচার দাবি করছি। ইসলামপুর থানার ওসি আ.ফ.ম আতিকুর রহমান জানান রাত আড়াইটার দিকে , খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতহাল শেষে মরদেহ ট্রলারে করে থানায় আনা হয়। এ বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...