Home NCP জামায়াত-আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: সামান্তা শারমিন
NCPজাতীয়রাজনীতি

জামায়াত-আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: সামান্তা শারমিন

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত গণমানুষের দল নয় এবং জামায়াত ও আওয়ামী লীগকে তিনি ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবেই দেখেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াত যদি মনে করে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল করছে। অতীতেও ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, এবার জামায়াতই আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।”

সামান্তা শারমিন আরও জানান, “বাংলাদেশের এবং আন্তর্জাতিক অনেক শক্তি এই পরিস্থিতি দেখাবে যেন মনে হয় দেশের নিয়ন্ত্রণ ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে। এভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা বজায় রাখার চেষ্টা করবে।”

তিনি উল্লেখ করেন, সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের সমর্থকরা সক্রিয়, আর জামায়াত চেষ্টা করছে তাদের ভোট আকৃষ্ট করতে। জামায়াত চাইছে, যাতে আওয়ামী লীগের ভোটারদের কিছু অংশ তাদের দিকে আসে।

শেষে তিনি বলেন, “জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে আমাদের রাষ্ট্রকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। তাই এনসিপি পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবে কমপ্লাই করতে বাধ্য নয়। আমরা নিজেদের জোট গঠনের চেষ্টা করব বা নিজেদের সক্ষমতা এই নির্বাচনে যাচাই করব।”

সামান্তা শারমিনের মন্তব্য থেকে স্পষ্ট, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখার মাধ্যমে পুরনো রাজনৈতিক জটিলতা থেকে বিচ্ছিন্ন থাকতে চাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...