Home জাতীয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের চুক্তি বাংলাদেশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত
জাতীয়

জাতিসংঘ মানবাধিকার কমিশনের চুক্তি বাংলাদেশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত

Share
Share

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়ে বিক্ষোভ ও মিছিল করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশে জমিয়তের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দল বা জনগণের সঙ্গে পরামর্শ না করে জাতিসংঘের মতো বিদেশি সংস্থাকে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দিতে পারে না।’ তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, না হলে আরও বৃহত্তর আন্দোলনের মুখে পড়তে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস একপাক্ষিক, পশ্চিমা মূল্যবোধনির্ভর এবং মুসলিম বিশ্বে নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ভূমিকার অভাব রয়েছে। ফিলিস্তিন, কলম্বিয়া কিংবা উইঘুর মুসলমানদের ওপর নিপীড়নের বিষয়ে কমিশনের নীরবতা ও নিষ্ক্রিয়তা তুলে ধরে তাঁরা প্রশ্ন তোলেন, “বাংলাদেশে এত দরদ কেন?” বক্তাদের মতে, এটি আন্তরিকতা নয়, বরং দেশের স্বার্থবিরোধী এক গভীর চক্রান্ত।

জমিয়তের মহাসচিব সরাসরি অভিযোগ করেন, ‘পার্বত্য অঞ্চলকে খ্রিষ্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই চুক্তি হয়েছে।’ তিনি বলেন, ‘একাত্তরের হাতিয়ার আরেকবার গর্জে উঠবে, যদি এই চুক্তি বাতিল না করা হয়।’

এ সময় জমিয়তের পক্ষ থেকে আগামী ৭ আগস্ট সারা দেশের জেলা প্রশাসকদের বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি শেষে একটি মিছিল বের হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

সমাবেশে জমিয়তের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। শান্তিপূর্ণ হলেও সমাবেশ ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিদেশি সংস্থার সঙ্গে এমন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে জনমত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক—তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...