Home জাতীয় অপরাধ জমি নিয়ে বিরোধ, চট্টগ্রামে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন
অপরাধ

জমি নিয়ে বিরোধ, চট্টগ্রামে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

Share
Share

চট্টগ্রামের মিরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে হারুন-অর-রশিদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন একই এলাকার মো. সেকান্দারের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন এবং ছুটিতে দেশে এসেছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে হারুনের সঙ্গে তাঁর বোন শাহানার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বাড়িতে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে কথাকাটাকাটি হলে হারুন ভাগ্নে শাহীনকে চড় মারেন। এরপর শাহীন ঘর থেকে ছুরি এনে মামার বুকে আঘাত করেন।

হারুনকে তাৎক্ষণিকভাবে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার বাম বুকের পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন পলাতক রয়েছেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশের তিনটি দল শাহীনকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...