Home আঞ্চলিক জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে শিক্ষার্থীর।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে শিক্ষার্থীর।

Share
Share

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে প্রশান্ত (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর।

এ দুর্ঘটনা ঘটে রোববার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের সাস্থান গ্রামে । নিহত প্রশান্ত ওই গ্রামের হিরন বসাকের ছেলে এবং সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ইউপি সদস্য বুলন চন্দ্র বসাক জানান, হালকা বৃষ্টির মধ্যে বিকেলের দিকে প্রশান্ত বাড়ির পাশের একটি জমিতে ধান কাটার কাজ করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সে । পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এখনো কেউ বজ্রপাতে মৃত্যুর বিষয়ে থানায় জানায়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

স্থানীয়রা জানান, সম্প্রতি বজ্রপাত বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ বিরাজ করছে। তারা দাবি করেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...