Home জাতীয় অপরাধ জন্মদিনেই খুন হলেন পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সানা ইউসূফ।
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনা

জন্মদিনেই খুন হলেন পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সানা ইউসূফ।

Share
Share

২ জুন, ১৭ বছরে পা রেখেছিলেন সানা ইউসুফ। ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন জন্মদিনের ভিডিও। চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল হাসি। কে জানত মাত্র ১০ ঘণ্টা পরই, সব কিছু থমকে যাবে এক গুলির শব্দে।  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন এই উদীয়মান টিকটক তারকা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় সোমবার (২ জুন) এই ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিত্রালের বাসিন্দা সানা ইউসুফকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে ।

সুম্বল থানার পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির ভেতরেই কে বা কারা খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে সানাকে গুলি করে পালিয়ে যায়। তারপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, এটি ছিল পূর্বপরিকল্পিত।

একজন স্বপ্নবাজ কনটেন্ট ক্রিয়েটর ছিলেন সানা ইউসুফ। ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা- তার ভিডিওগুলোতে ছিল একধরনের সরলতা আর সাহস। হাজারো তরুণের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন মাত্র ১৭-তেই ।
স্থানীয় বাসিন্দা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এই ঘটনার পর । অনেকেই বলছেন, তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

পুলিশ জানিয়েছে, সানা ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ আরও জানায়, হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকারী সানার বাড়িতে অতিথি সেজে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...