Home বিনোদন অন্যান্য জনপ্রিয় গায়কের বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
অন্যান্যগানচলচ্চিত্রটেলিফিল্মনাটকবিনোদন

জনপ্রিয় গায়কের বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Share
Share

প্রখ্যাত মার্কিন গায়ক জে-জেডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা হয়েছে। বাদীর অভিযোগ, ২০০০ সালে তিনি ১৩ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। জে-জেডের সঙ্গে একই মামলায় অভিযুক্ত হয়েছেন আরেক প্রভাবশালী মার্কিন গায়ক শন কম্বসও। শন এর মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে। খবর এনবিসি নিউজের

জানা গেছে, ২০০০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের পর পার্টিতে জে-জেডের কাছে ধর্ষণের শিকার হন ওই নারী। তখন তাঁর বয়স ছিল ১৩। তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন জে-জেড। এমন অভিযোগকে তিনি ‘মূর্খের কাজ’ বলেও অবিহিত করেন।

অভিযোগে বলা হয়েছে, ওই পার্টিতে অনেক তারকা ছিলেন। ওই কিশোরী পার্টিতে যাওয়ার পর তাঁকে পানীয় দেওয়া হয়। এর পর থেকেই তিনি অস্বস্তিবোধ করছিলেন।

পরে জে-জেড ও শন কম্বস মিলে তাঁকে ধর্ষণ করেন। অনুষ্ঠানে উপস্থিত এক তারকা ঘটনাটি দেখেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। তবে ওই তারকার নাম জানা যায়নি।

৫৫ বছর বয়সী মার্কিন সংগীত তারকা শন কোরি কার্টার ভক্তদের কাছে জে-জেড নামে পরিচিত। তাঁকে সর্বকালের অন্যতম সেরা র‍্যাপার হিসেবে বিবেচনা করা হয়। ২৪টি গ্র্যামি পুরস্কারজয়ী এই গায়ক বিয়ন্সের স্বামী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

‘চাকরির মন্দায় টিকটক করে ডলার কামানো স্বাভাবিক’

চাকরির বাজারে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা এবং সীমিত কর্মসংস্থানের বাস্তবতায় শিক্ষিত তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক...

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি সাবেক অভিনেত্রীর

ভারতীয় বিনোদন জগতের সাবেক অভিনেত্রী ও ‘বিগ বস’ খ্যাত সানা খানের নতুন...

নাম থেকে ‘খান’ পদবি সরালেন রোজা

ঠিক এক বছর আগে গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান এবং মেকআপ...