Home ধর্ম ও জীবন ইসলাম ছোট-মাঝারি গরুর চাহিদা অনেক, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা।
ইসলামঈদজাতীয়ধর্ম ও জীবন

ছোট-মাঝারি গরুর চাহিদা অনেক, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা।

Share
Share

আগামীকালই পবিত্র ঈদুল আজহা। তাই পশুর হাটগুলো রূপ নিয়েছে উৎসবের মঞ্চে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন হাটে চলছে জমজমাট বেচাকেনা। গরুর উষ্ণ নিঃশ্বাস, সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের দরদামের কৌশলে সরগরম পুরো হাটপাড়া।

বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবার কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে পশুর দাম । তবে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে মাঝারি সাইজের গরুর প্রতি ঝোঁক বেশি দেখা যাচ্ছে। এতে চাহিদা অনুযায়ী এসব গরুর দাম কিছুটা চড়াও বলে অভিযোগ অনেকের।

এক ক্রেতা বলেন, ‘যেখানে একটা গরুর দাম ১ লাখ ৫০ হাজার টাকা হওয়া উচিত ছিল, সেখানে সেটা ২ লাখ ৫৫ হাজার টাকা চাচ্ছে। প্রায় ১ লাখ টাকার পার্থক্য। অনেক বেশি মনে হচ্ছে ছোট থেকে মাঝারি সাইজের গরুর দাম। আর বড় গরুগুলোর দাম তুলনামূলকভাবে কম।’

বড় আকারের অনেক গরু তোলা হয়েছে রাজধানীর গাবতলী, বসিলা, হেমায়েতপুর, এবং আমিনবাজারের মতো বড় হাটগুলোতে । তবে সে অনুপাতে দেখা যাচ্ছে না পর্যাপ্ত ক্রেতা। এতে করে বিক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এক বিক্রেতা জানান, ‘যে দামে গরু তুলি সেই দামের ধারেকাছেও কেউ বলছে না। ক্রেতাও কম, বিক্রিও কম। অনেকেই আশানুরূপ দাম না পেয়ে গরু নিয়ে ফিরে যাওয়ার চিন্তা করছেন।’

সরবরাহ বাড়লেও বিক্রেতারা এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ। খামারি ও ব্যবসায়ীরা বলছেন, এবার অনেক খরচ করে গরু হাটে তুলেছেন, কিন্তু উপস্থিতি ও দরদামের যে অবস্থা, তাতে লোকসানের আশঙ্কা থেকেই যাচ্ছে।
তথ্যসূত্র: জনকণ্ঠ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...