Home জাতীয় অপরাধ চোখ-মুখ বেঁধে যুবককে তুলে নিয়ে নির্যাতন, উপড়ে নিল হাতের নখ।
অপরাধআইন-বিচারজাতীয়

চোখ-মুখ বেঁধে যুবককে তুলে নিয়ে নির্যাতন, উপড়ে নিল হাতের নখ।

Share
Share

রাজবাড়ীর পাংশায় মুকুল মন্ডল নামের এক যুবককে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তার বাম হাতের নখ তুলে নেয় ।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮ টার দি‌কে পু‌লিশ মুকুলকে উদ্ধার ক‌রে। এর আগে বুধবার বিকেলে উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাঁতি গ্রামে ওই যুবককে নির্যাতনের ঘটনা ঘটে।

আহত ওই যুবক বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের জীবন নালা গ্রামের বিশু মন্ডলের ছেলে।

মুকুল মন্ডলের স্বজ‌নেরা জানায়, বিকা‌লে মুকুল চরহরিণাডাঙ্গা স্কুল মাঠে ব‌সে ছি‌লো। ওই সময় ৪টি মোটরসাইকেলে ৮-১০ জনের একদল এসে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায়। প‌রে তেলিগাঁতি গ্রা‌মে নি‌য়ে লোহার রড দি‌য়ে পি‌টি‌য়ে ও প্লাস দিয়ে টেনে  হাতের নখ উপরে ফেলে। বেধড়কর মারধরের পর মুকুলকে আহত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত সাড়ে ৮টা দিকে তাকে উদ্ধার করে পুলিশ।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসক কুতুব আহমেদ জানান, আহত যে রোগী‌কে নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল তার শরী‌রের বি‌ভিন্ন অং‌শে আঘাতের চিহ্ন র‌য়ে‌ছে। এছাড়াও বাম হাতের নখ তুলে ফেলা হয়েছে। বর্তমা‌নে সে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

শ্রীবাস গাইন ( পাংশা ম‌ডেল থানার এস আই )  বলেন, খবর পে‌য়ে পু‌লিশ ওই যুবক‌কে উদ্ধার ক‌রে‌ছে। বর্তমা‌নে সে পাংশা হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জে‌রে এ ঘটনা ঘট‌তে পা‌রে। তদন্ত চল‌ছে এ বিষ‌য়ে। তদন্ত শে‌ষে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...