Home জাতীয় চুয়াডাঙ্গার দর্শনায় ফের ৭টি বোমার সন্ধান, উদ্ধার অভিযান চলছে
জাতীয়

চুয়াডাঙ্গার দর্শনায় ফের ৭টি বোমার সন্ধান, উদ্ধার অভিযান চলছে

Share
Share

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রাম থেকে আরও ৭টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে, বাকিগুলো নিষ্ক্রিয় করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল ঘিরে ফেলে দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। টানা কয়েকদিন ধরে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির কাছে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কালো ও লাল টেপ মোড়ানো দুটি বোমা উদ্ধার করে। এরপর পার্শ্ববর্তী আকন্দবাড়ীয়া গ্রামেও আরও ৪টি বোমা পাওয়া যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, “পৃথক দুটি স্থান থেকে ৬টি অবিস্ফোরিত বোমা ও একটি বিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় আলীহিম নামে এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে।”
এর আগে, ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনার কেরু প্রাঙ্গণ থেকে মোট ৬টি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...