Home জাতীয় অপরাধ চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে টাকা লুট
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে টাকা লুট

Share
Share

বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর-মর্তুজাপুর সড়কে ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শফি উদ্দিন ও তার ছেলে জিয়ারুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে । এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়।

জানা যায়, রাতে দশমাইল বাজার থেকে বাবা-ছেলে কাপড় বিক্রি শেষে ভ্যানে বাড়ি ফিরছিলেন । শিবপুর-মর্তুজাপুর সড়কে বাঁশ দিয়ে তৈরি ব্যারিকেডে ভ্যানটি উল্টে গেলে তাদের ওপর হামলা চালায় ৬-৭ জনের একদল দুর্বৃত্ত। জিয়ারুলকে কুপিয়ে এবং শফি উদ্দিনকে পিটিয়ে তারা গুরুতর জখম করে।

তাদের উদ্ধার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জিয়ারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল কাদের বলেন, জিয়ারুলের হাতে গভীর কোপের আঘাত রয়েছে। রক্তক্ষরণ হয়েছে প্রচুর।

আহত শফি উদ্দিন বলেন, হঠাৎ করেই আমাদের ভ্যান থামিয়ে ডাকাতরা হামলা করে। আমার ছেলেকে কোপায়, আমাকেও পিটিয়ে সব টাকা ছিনিয়ে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা ভেবেছিলাম। এখন বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...